সাতক্ষীরা

ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের নতুন নেতৃত্বে, হান্নান ও সাইফুল্লাহ

  ডেস্ক রিপোর্ট ১৪ জানুয়ারি ২০২৬ , ৪:০৭:০৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের আগামী দুই বছরের জন্য নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান সভাপতি এবং হাফেজ সাইফুল্লাহ সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত হয়েছেন।

রবিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইয়াং মুসলিম জেনারেশনের নির্বাহী কমিটির সভাপতি আনিসুর রহমান গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও ইয়াং মুসলিম জেনারেশনের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ড. মোঃ সাইফুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি শরিফ মোস্তাফিজ বিল্লাহসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তরুণ সমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর