সাতক্ষীরা

ল স্টুডেন্টস ফোরামের নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

  ডেস্ক রিপোর্ট ১৫ জানুয়ারি ২০২৬ , ৩:০২:১৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আইনের শিক্ষার্থীদের সংগঠন ল স্টুডেন্টস ফোরাম এর নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের ম্যানগ্রোভে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

অনুষ্ঠানে ল স্টুডেন্টস ফোরামের বিদায়ী সভাপতি ফিরোজ আলী এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যাংক কর্মকর্তা নাজমুল হক।

অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট সাইদুর রহমান সাইদ, এডভোকেট বয়োজিদ রনি, এডভোকেট বুশরা তাহসিন, এডভোকেট শেখ মোখলেসুর রহমান, এডভোকেট মনোয়ারা পারভীন মিলি ও এডভোকেট ওবায়দুর রহমান।

বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এস এম বিপ্লব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক খায়রাব হোসেন।

বক্তারা বলেন, আইনের শিক্ষার্থীদের দক্ষতা ও নৈতিকতা উন্নয়নে ল স্টুডেন্টস ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নব নির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

আরও খবর