রাজু সিদ্দিকী ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৫৮:২৩ অনলাইন সংস্করণ
উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে এ সাধারণ সভা শুরু হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির আলহাজ্ব আব্দুল খালেক, জেলা মালিক সমিতির সমন্বয়ক তাহমিদ শাহেদ চয়ন, রফিকুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, শেখ মাসুম বিল্লাহ শাহীন, শেখ সাঈদ আহমেদ রনজু, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, শেখ আসাদ আহমেদ অঞ্জু প্রমুখ। আলোচনা পর্বে সংগঠনকে আরও গতিশীল করা, পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধান ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

পরবর্তীতে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত কমিটির উপদেষ্টারা হলেন আলহাজ্ব আব্দুল সবুর, মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আব্দুল খালেক ও মোঃ মোকছোদুর রহমান। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তাহমিদ শাহেদ চয়ন এবং কার্যকরী সভাপতি হয়েছেন শেখ সাঈদ আহমেদ রঞ্জু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকবর আলী ও মো. জিয়ারুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মাসুম বিল্লাহ শাহীন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৌহিদুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রজত হাজরা। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জয়নাল আবেদীন কিরণ, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বন্দর বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন এবং সড়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মহিবুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে ঘোষিত হয়েছেন আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু চৌধুরী), মোঃ আবু হাসান, মো. নুরুজ্জামান জামু, মো. আবুল হোসেন, শেখ শাহজাহান আলী ও মোঃ দেলোয়ার হোসেন সুমনসহ অন্যান্য সদস্যরা। সভায় কমিটির প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ট্রাক মালিক সমিতির রফিকুল ইসলাম।

















