ডেস্ক রিপোর্ট ২৯ এপ্রিল ২০২৬ , ৪:৫৬:১৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিজ কাউসার আজিজকে পদায়ন করেছে সরকার। তিনি বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত মিজ কাউসার আজিজ সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের স্থলাভিষিক্ত হবেন।


















