নিজস্ব প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ৩:১৭:৫৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী খুলনায় জেলা ও দায়রা জজ হিসাবে বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চাকুরির বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সাতক্ষীরা আইনজীবী সমিতির হল রুমে আইনজীবী সমিতির আহবায়ক এ্যাডঃ জি.এম.লুৎফর রহমানের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীকে আইনজীবী সমিতির পক্ষে ফুল দিয়ে বরন করা হয়। এসময় সাতক্ষীরার স্মৃতি হিসাবে উপঢৌকন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, সিনিয়র বা জুনিয়র আইনজীবী দেখে বিচার করি না। সাতক্ষীরা আসার সময় শুনেছিলাম সাতক্ষীরার আইনজীবীরা হৈ চৈ করে কিন্তু সাতক্ষীরা এসে দেখলাম সাতক্ষীরার আইনজীবীরা খুবই ভালো। আমাকে কোর্ট পরিচালনা করতে অনেক আইনগত সাহায্য করেছে।
তিনি আরো বলেন সাতক্ষীরার পাশে খুলনায় যাচ্ছি, যখনই সমস্যা মনে করবেন খুলনায় আমার সাথে যোগাযোগ করবেন সাতক্ষীরার মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি এ্যাডঃ এম.শাহ আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস.এম.আশিকুর রহমান, সিনিয়র এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ, সিনিয়র এ্যাডঃ এ.কে.এম.শহিদুল্লাহ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ এমদাদুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র এ্যাডঃ শফিকুল ইসলাম খোকন, সিনিয়র এ্যাডঃ শেখ মোঃ আব্দুল খালেক, পি.পি. এ্যাডঃ আব্দুস সাওার, জি.পি.এ্যাডঃ অসীম কুমার মন্ডল, নারী ও শিশু কোর্টের পি.পি এ্যাডঃ আলমগীর আশরাফ, এ্যাডঃ শহিদুল্লাহ (২) , এ্যাডঃ রবিউল ইসলাম খান, এ্যাডঃ মোঃ ইউনুস আলী প্রমুখ। উপস্থিত ছিলেন জজশীপের সকল বিচারক, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বৃন্দ, আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং সকল আইনজীবীবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ বাসারাতুল্যাহ আওরঙ্গী বাবলা, পবিত্র গীতা পাঠ করেন এ্যাডঃ গোবিন্দ চন্দ্র বল্লভ।

















