সাতক্ষীরা

আইনজীবী সমিতির দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : এ্যাড. আকবর আলী

  নিজস্ব প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩৭:০৭ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে আজ (২২ সেপ্টেম্বর) দুপুর দুইটায় জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী হলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এ্যাড. মোঃ আকবর আলী এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন। এতে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এ্যাড. এ বি এম সেলিম, এ্যড. শহীদ হাসান, এ্যড. শাহরিয়ার হাসীব, এ্যড. জিএম ফিরোজ আহমেদ, এ্যড. সরদার সাইফ, এ্যড. আইয়ুব আলী, এ্যড. এম ডি সাইফুল্লাহ, এ্যড. সুনিল কুমার ঘোষ, এ্যড. আসাদুজ্জামান বাবু, এ্যড. ওলিউল্লাহ, এ্যড. আসাদুজ্জামান আসাদ, এ্যড. সাইফুল ইসলাম সোহেল, এ্যড. আবু জাফর, এ্যড. এবাদুল হকসহ আরও অনেকে।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
১. আগামী ৭ দিনের মধ্যে সকল আইনজীবীকে সঞ্চয় তহবিলের টাকা জমা দিতে হবে।
২. জুনিয়র আইনজীবীদের সঞ্চয় তহবিল সম্মানজনকভাবে জমা গ্রহণ করতে হবে।
৩. সুপ্রিম কোর্টের আইনজীবীরা যাঁরা এই বারের সদস্য, তাঁদের অবমূল্যায়ন করা যাবে না।
৪. ৪০ বছরের ঊর্ধ্ব বয়সী কিন্তু নিয়মিত থাকা আইনজীবীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
৫. ১ মার্চ ২০০৬ সাল থেকে অদ্যাবধি অডিট সম্পন্ন করে তা প্রকাশ করতে হবে।
৬. গঠনতন্ত্র মোতাবেক কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যদের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।

সভায় বক্তারা বলেন, আইনজীবী সমিতির সকল দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। এই আন্দোলনে সকল আইনজীবী একমত পোষণ করবেন বলেও আশা প্রকাশ করা হয়।

আরও খবর