দেবহাটা

দেবহাটায় শহীদ আসিফের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

  ডেস্ক রিপোর্ট ৪ আগস্ট ২০২৫ , ৩:৩৩:৫৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কপুর গ্রামের শহীদ আসিফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ আগস্ট ২০২৫) বাদ মাগরিব আস্কপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে আসিফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মেহাদি হাসান। মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন আসিফের পিতা মাহমুদ আলম, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
বক্তারা আসিফের স্মৃতিচারণ করেন এবং তাঁর অকাল ও নির্মম মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তাঁরা বলেন, এমন মর্মান্তিক ঘটনা সমাজের জন্য চরম বেদনার। বক্তারা সমাজে অনাকাঙ্ক্ষিত সহিংসতা ও হত্যাকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন আসিফ, যা এখনো এলাকাবাসীর হৃদয়ে গভীর দাগ কেটে আছে।

আরও খবর