সাতক্ষীরা

সীমান্তে বিজিবি অভিযানে ৬ লক্ষাধিক টাকার পন্য আটক

  ডেস্ক রিপোর্ট ১১ অক্টোবর ২০২৫ , ৩:০৪:৪৮ অনলাইন সংস্করণ

শনিবার (১১ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির এর আভিযানে কলারোয়া থানার আমবাগান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে সাতক্ষীরা থানার চারাবাড়ি হতে ৩০ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানে কলারোয়া থানার গোবিন্দকাঠি মাঠ হতে ৭০ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার বড়ালী পোষ্ট হতে ৩৫ হাজার টাকা মূল্যের শাড়ি আটক করে।
বৈকারী বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার কাপালিপাড়া হতে ৭০ হাজার টাকার ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালী হতে ৩৫ হাজার টাকার ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ঔষধ আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানে কলারোয়া থানার গোয়ালপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আরও খবর