ডেস্ক রিপোর্ট ১১ জুন ২০২৬ , ৩:৪৮:০৫ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসক হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আজহারুল ইসলাম সাদি, অর্থ সম্পাদক ডা. মাসুদ রানা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তথ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাহিদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মীর আবু বকর, জাকির হোসেন, হোসেন আলী, মোর্তজা আলম, নাসির উদ্দিন, মুজাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাসুদ হাসান মনি, জিএম আবু জাফর, আলমগীর হায়দার, রবিউল ইসলাম, আলী হোসেন, ডিএম আশিক, ইকরামুল কবির, ডা. মাসুম বিল্লাহ, ইমন হোসেন, শেখ মিজানুর রহমান, আবু সাঈদ, কামরুল ইসলাম প্রমুখ।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক এবং সমাজের দর্পণ। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বঞ্চিত মানুষের কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।”
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং সমাজের ইতিবাচক পরিবর্তন ত্বরান্বিত হবে।

















