সাতক্ষীরা

বল্লী ইউনিয়নে ৭৬০ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

  বল্লী প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ , ৪:২৭:২২ অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৬) সকালে বল্লী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ৭৬০টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মহিতুল ইসলাম। তিনি বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর