সাতক্ষীরা

জেলা পরিষদ প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্টের শুভেচ্ছা

  ডেস্ক রিপোর্ট ১১ জুন ২০২৬ , ৩:৪৫:৩০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের পদাধিকারবলে চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে গিয়ে রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, সেক্রেটারি মো. ওমর ফারুক, নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মো. শফিকুল আলম বাবু, মো. জাহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, ইউনিট লেভেল অফিসার হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইকবাল কাদির ও সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেনসহ অন্যান্য সদস্যরা।

শুভেচ্ছা বিনিময়কালে রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ বলেন, হাবিবুল ইসলাম হাবিবের জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা, সদস্য ও যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আরও খবর