সাতক্ষীরা

সাতক্ষীরায় আসছেন জামায়াতের আমির, লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা

  ডেস্ক রিপোর্ট ২৫ জানুয়ারি ২০২৬ , ৪:৩১:২২ অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের আল আমিন ট্রাস্টে অবস্থিত জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এডভোকেট আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুলুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলামসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে ডা. শফিকুর রহমানের আগমন ও আসন্ন জনসভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা।
জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আগামী ১২ ফেব্রæয়ারি সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, উক্ত জনসভা সফল ও সার্থক করতে সাংবাদিক সমাজ, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমরা আশা করছি, এ জনসভায় দুই লাখের বেশি মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘটবে। সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।

আরও খবর