তালা

বিগত আ’লীগ সরকার যা করেছে আমরা যেন তা না করি : সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

  নিজস্ব প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ১:০০:১৮ অনলাইন সংস্করণ

তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি। এরই অংশ হিসেবে সাতক্ষীরা তালা উপজেলা যুবদলের আয়োজনে পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে (২৭ অক্টোবর) রবিবার বিকাল সাড়ে ৪ টার সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়া-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ দলের বাইরে গেলে তাকে বহিস্কার করা হবে। বাংলাদেশে তারেক রহমানের হাত ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির সংগঠন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। বিগত আ’লীগ সরকার যা করেছে আমরা যেন তা না করি এবং সবাইকে সজাগ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ সাইফুল্লাহ।

আরও খবর