কালিগঞ্জ

কালিগঞ্জে অসহায় শীতার্মাতদের মাঝে কম্বল বিতরণ

  কালিগঞ্জ প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪ , ৩:৫৩:১৯ অনলাইন সংস্করণ

কালিগঞ্জে শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন।বুধবার (১১ ডিসেম্বর২০২৪) বিকালে ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয় রায়পুরে এই শীতবস্ত্র অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান।এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক শাহাবুদ্দিন (ছোট), উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সিরাজুল ইসলাম, ফাউন্ডেশন এর সহ-সভাপতি ফজলু মল্লিক, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুর সর্দার প্রমূখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এই ফাউন্ডেশন একটি অলাভজন ও সমাজ সেবা মূলক ফাউন্ডেশন। দীর্ঘদিন যাবত এই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে। তাই অনুষ্ঠানে সকল বক্তারা এই ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করেন।

আরও খবর