মো. আবু রায়হান ১ জুলাই ২০২৫ , ১:০৩:২৩ অনলাইন সংস্করণ
“পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কালিবাড়ীতে অনুষ্ঠিত হলো পাঠ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী বিপ্লবী পাঠাগার কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৩০ জুন (সোমবার) বিকালে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোহাব্বত আলী সরদার।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে পুরস্কৃত হন রায়হানুজ্জামান দ্বীপ ও ফারহান উদ্দীন।
অনুষ্ঠানে জমিদাতা পরিতোষ ব্যানার্জী, আজিবর ঢালী, মো. নূর ইসলাম, মো. তরিকুল ইসলাম, ইসরাত আরা মিম, ইফফাত আরা মম সহ বিপ্লবী পাঠাগারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ আয়োজন স্থানীয় শিক্ষার্থী ও পাঠকের মাঝে বইপড়ার প্রতি উৎসাহ জাগিয়ে তোলে এবং পাঠচর্চাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

















