সাতক্ষীরা

জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ, মাঠে প্রশাসন ও তরুণ স্বেচ্ছাসেবকরা

  ডেস্ক রিপোর্ট ২২ জুলাই ২০২৫ , ১:৩৮:৫৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসন ও তরুণদের একযোগে চলমান উদ্যোগ এখন বাস্তব রূপ নিচ্ছে। এবারে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন জলাবদ্ধতা কবলিত এলাকায় সরেজমিনে পরিদর্শনে নামেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ। তার সঙ্গে ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা সদর উপজেলা টিমের সক্রিয় সদস্যরা।

বুধবার (২২ জুলাই) দুপুর ৩টার দিকে লেকভিউ ক্যাফের সামনে স্থানীয় জনসাধারণের অনুরোধে সাড়া দিয়ে শহরের জলাবদ্ধতা সমস্যার পর্যালোচনায় নেমে পড়েন ইউএনও। তিনি গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখেন, সমস্যা চিহ্নিত করেন এবং তাৎক্ষণিক করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এই সময় স্থানীয় জনদুর্ভোগের বাস্তবচিত্র সরাসরি পর্যবেক্ষণ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

এই অভিযানে প্রশাসনের সঙ্গে অংশ নেয়া বিডি ক্লিনের তরুণ স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। তাদের সমন্বিত প্রয়াসকে এলাকাবাসী অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। স্থানীয়রা জানান, বর্ষা শুরু হওয়ার আগে যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হতো, তবে জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমানো যেত।

উপস্থিত ছিলেন বিডি ক্লিন সাতক্ষীরা জেলা সমন্বয়ক অর্পণ বসু, সদর উপজেলা টিমের দায়িত্বপ্রাপ্ত সদস্য শেখ শাহরিয়ার আনজুম সিফাত, জেরিন রাফা প্রমুখ।

এই সমন্বিত পদক্ষেপ সাতক্ষীরাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং জলাবদ্ধতামুক্ত শহরে রূপান্তরের পথে এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় নাগরিকদের।

আরও খবর