সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা রোভারের ৪১তম কোর্স ফর রোভার মেট-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত

  ডেস্ক রিপোর্ট ২৩ নভেম্বর ২০২৫ , ৪:৪৪:৩৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা রোভারের বার্ষিক ঐতিহ্যবাহী ও বহুল প্রত্যাশিত ৪১তম কোর্স ফর রোভার মেটের মহা তাঁবু জলসা রোববার রাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার ছফুরননেছা মহিলা কলেজ প্রাঙ্গণ যেন রোভারের মিলনমেলায় পরিণত হয়।

রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে তাঁবু জলসার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা রোভারের সভাপতি ও নবনিযুক্ত জেলা প্রশাসক মিস আফরোজা আখতার। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্স কাউন্সিলর ইয়াছিন আলী ও জেলা রোভার নেতা প্রতিনিধি আকুঞ্জি সেলিম রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার কমিশনার ও ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বিশ্বাস, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার সরকার, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, কুমিরা মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামান, জেলা রোভারের সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, ডি.আর.এস.এল. পবিত্র কুমার দাস এবং রোভার নেতা জাহীদ হোসেন, আকবর হোসেন, তানভীর আহমেদ, অংকর কুমার মণ্ডল, আবুল বাশার পল্টু, ফারহা দিবা খান সাথি, মফিজুর রহমান, মহাসিন হোসেন, দিনেশ কুমার, ফাহমিদা খাতুন, শিরিন সিদ্দিকা, নাজমুল হক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এ ছাড়া সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক এবং রওনিক ই আহমেদ প্রাপ্তি উপস্থিত ছিলেন।

উৎসবমুখর এই ক্যাম্পে সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজের প্রায় শতাধিক রোভার ও গার্ল–ইন–রোভার অংশগ্রহণ করে নানান কর্মসূচি ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সাংগঠনিক চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ এই তাঁবু জলসা রোভার স্কাউটদের মাঝে নতুন উদ্দীপনা এনে দেয়।

আরও খবর