সাতক্ষীরা

হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় বিবৃতি

  প্রেস বিজ্ঞপ্তি ২৬ জুলাই ২০২৫ , ৩:৩৯:২৫ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার প্রিয় মুখ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী, সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিন, অ্যাডভোকেট আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি. এম. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট এ.বি.এম. ইমরান হোসেন, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫), অ্যাডভোকেট লুৎফুননেছা রুবী প্রমুখ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, জননেতা হাবিবুল ইসলাম হাবিব দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে নিরন্তর সংগ্রাম করে আসছেন। তার মত নেতৃত্ব জাতীয়তাবাদী শক্তির জন্য অপরিহার্য। তাঁর সুস্থতা আজ শুধু সাতক্ষীরা নয়, গোটা দেশের জন্য প্রয়োজন।

আরও খবর