ডেস্ক রিপোর্ট ৩০ জুলাই ২০২৫ , ১:১১:৪৫ অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ডকুমেন্টারি প্রদর্শনী ও মাদকবিরোধী থিমসং উপস্থাপন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘৭৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বিপ্লবী ছাত্রদের স্মরণে নির্মিত ডকুমেন্টারিতে তাদের ত্যাগ ও আন্দোলনের ইতিহাস ফুটিয়ে তোলা হয়। এছাড়া, আন্দোলনে আহত হয়ে পঙ্গু হওয়া ছাত্রদের সংগ্রামী জীবনের চিত্রও উপস্থাপন করা হয়।
একই অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি থিমসং ও প্রাসঙ্গিক ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যেখানে মাদকের কুফল ও তা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বাবলু স্বর্ণকার, মো. রবিউল ইসলাম, সহকারী শিক্ষক ওয়ালিদুর রহমান, সুদর্শন রপ্তান, মো. মনিরুজ্জামানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















