ডেস্ক রিপোর্ট ৩১ জুলাই ২০২৫ , ১১:০২:৪৩ অনলাইন সংস্করণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি)” স্কিমের আওতায় সাতক্ষীরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মণ্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আখতারুজ্জামান, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট মো. নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. শফিউল আলম, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম এবং আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল ইসলাম।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন অভিভাবক হাবিবুর রহমান ও মনজু রানী দেবনাথ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনতারা অনিতা এবং সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ওয়ালিদ হাসান।
অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলার বাছাইকৃত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।

















