সাতক্ষীরা

মৃত্তিকা সংস্থার আয়োজনে অধিকারের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  ডেস্ক রিপোর্ট ১১ অক্টোবর ২০২৫ , ৩:০০:৫৯ অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলার ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নের পূর্ব দাসপাড়া এলাকায় মৃত্তিকা নামক উন্নয়নমূলক বেসরকারি সংস্থা ২০ জন দলিত ও অনগ্রসর নারীর জন্য অধিকর ভিত্তিক সচেতনতামূলক সভার আয়োজন করেছে। শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার আম্বিয়া খাতুন, যিনি জাতীয় পরিচয়পত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং অন্যান্য নাগরিক অধিকারের বিষয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার বলরাম মন্ডলসহ দলটির সদস্যরা স্মৃতি, আরতি দাশ, তুলী, সালমা, কল্যানি দাশ, সুমা দাশ, ময়না, টুম্পা, মুক্তা, সম্পা, মিতা, খুকুমনি, চন্দনা দাশ প্রমুখ। রেখা রানী বলেন, “জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র হলো একজন নাগরিকের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি।” টুম্পা রানী বলেন, “শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং এটি ইউনিয়ন পরিষদে সম্পন্ন করতে হবে।”
এছাড়া অংশগ্রহণকারীরা জানান, আগের সময়ে তারা এই বিষয়গুলো জানত না, কিন্তু মৃত্তিকা সংস্থার অধিকারের ভিত্তিতে পরিচালিত সভার মাধ্যমে তারা সচেতন হয়েছেন। সংস্থাটি শ্যামনগর উপজেলার চারটি ইউনিয়নের আটটি দলে মোট ১৬০ জন যুব ও নারীর সঙ্গে মানবাধিকার সুরক্ষা, আইন সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার কাজে নিয়োজিত।
সভাটি পরিচালনা করেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার আম্বিয়া খাতুন।

আরও খবর