ডেস্ক রিপোর্ট ১৯ আগস্ট ২০২৫ , ৫:১১:৫৯ অনলাইন সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এডভোকেট মোঃ আকবর আলী। সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন।
প্রধান অতিথি ছিলেন জেলা জজ কোর্টের পিপি এডভোকেট শেখ আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জিপি এডভোকেট অসীম কুমার মন্ডল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট শেখ আলমগীর আশরাফ।
সভাপতির বক্তব্যে এডভোকেট আকবর আলী বলেন, “দেশের মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছে। তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন ছাড়া এ সংকট কাটানো সম্ভব নয়। গণতন্ত্র ফিরিয়ে আনতে ৩১ দফা বাস্তবায়ন জরুরি। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা যাবে।” তিনি আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন এডভোকেট এবিএম সেলিম, এডভোকেট গোলাম গনি দূদূ, এডভোকেট শহীদ হাসান, এডভোকেট শাহরিয়ার হাসীব, এডভোকেট আরিফুর রহমান আলোসহ অনেকে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম হোসেন, এডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট আবু সাইদ রাজা, এডভোকেট জিএম ফিরোজ আহমেদ, এডভোকেট এবিএম ইমরান হোসেন শাওন, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট শফিকুল আজম, এডভোকেট আবু জাফর, এডভোকেট সোহরাব হোসনে বাবলু, এডভোকেট সাইফুল ইসলাম সোহেল, এডভোকেট সোহরাব হোসনে সুজন, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট আসাদুর রহমান আসাদ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট তারিক ইকবাল অপু, এডভোকেট মাকফুর রহমান, এডভোকেট আবদুল জলিল, এডভোকেট জাহাঙ্গীর কবির, এডভোকেট রনকুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট রেজাউল ইসলাম, এডভোকেট সরদার সাইফ, এডভোকেট আইয়ুব আলী, এডভোকেট তোহা কামাল উদ্দীন হিরা, এডভোকেট আকরাম আলী, এডভোকেট আজিবুল বাসার, এডভোকেট অমিত কুমার রায়, এডভোকেট রাব্বি, এডভোকেট পিয়ালসহ শতাধিক আইনজীবী।
সমাবেশ শেষে লিফলেট বিতরণের মাধ্যমে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ব্যাপকভাবে প্রচার করা হয়।

















