ডেস্ক রিপোর্ট ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৬:২১ অনলাইন সংস্করণ
“সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম-ওলামাদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে আলেম-ওলামাগণ সর্বোচ্চ ভূমিকা পালন করবেন বলে আমরা প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার সহকারী পরিচালক মো. আদম আলী। এছাড়া মশিগকা, ইফা সাতক্ষীরার ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

















