প্রেস বিজ্ঞপ্তি ১৩ আগস্ট ২০২৫ , ৪:২৬:৫৮ অনলাইন সংস্করণ
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়া, শাখার দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হক, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক অনন্ত কুমার ও শিরিনা খাতুন, অফিস স্টাফ মাহবুবুর রহমান, আনসার দলনেতা সোলাইমান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

















