সাতক্ষীরা

পৌরসভার জলাবদ্ধ মানুষের পাশে তাসকিন আহমেদ চিশতি

  নিজস্ব প্রতিনিধি ৯ জুলাই ২০২৫ , ৪:৪৮:২৮ অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার ৬ ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তাদের পাশে দাঁড়ালেন পৌর মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতী। বুধবার (৯ জুলাই) দুপুরে তিনি নিজে উপস্থিত হয়ে এসব ওয়ার্ডের পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষকদলের আহ্বায়ক রবিউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তাসকিন আহমেদ চিশতী বলেন,“সাধারণ মানুষের এই দুর্দিনে রাজনীতি নয়, আমাদের প্রথম দায়িত্ব মানবিক সহায়তা। আমার পক্ষ থেকে যতটুকু পারি সহায়তা করছি। জেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের একসঙ্গে এগিয়ে আসা দরকার।”
তিনি আরও বলেন, “জলাবদ্ধতা একটি দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু পরিকল্পনা ও নিষ্ঠাবান প্রয়োগ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।
উপকারভোগী অনেকেই বলেন, গত কয়েকদিন পানির মধ্যে থাকতে হচ্ছে। কাজ বন্ধ, আয় নেই এই অবস্থায় তাজকিন আহমেদ চিশতি নিজ হাতে ত্রাণ দিয়ে যে সহানুভূতি দেখিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।
ত্রাণ বিতরণ শেষে তাসকিন আহমেদ চিশতী আরো জানান, জলাবদ্ধ এলাকায় ওষুধ ও মেডিকেল ক্যাম্প পরিচালনার চিন্তাভাবনাও চলছে, যাতে পানিবাহিত রোগ ছড়িয়ে না পড়ে।

আরও খবর