তালা

তালায় আসন্ন দূর্গাপূজা সুন্দর ও উৎসব মুখর করতে সরকারী অনুদান প্রদান

  শিরিনা সুলতানা, তালা প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৪:০৭:১৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা তালায় আসন্ন দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশে উৎযাপনে সরকারী অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুদান প্রদান করা হয়।

উপজেলা পূজা উৎযাজন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির নেতা অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন নিজে উপস্থিত থেকে এই অনুদান প্রদান করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, আসন্ন শারদীয় দূর্গাউৎসব আকর্ষণীয় করতে প্রতিটি মন্দিরের অনুকুলে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

আরও খবর