প্রেসবিজ্ঞপ্তি ১৪ অক্টোবর ২০২৫ , ৪:০৯:৫০ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ইউনিট সভাপতি ও সেক্রেটারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রটারী খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান ও ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারী, এড. আবু তালেব, মাষ্টার বদিউজ্জিমান প্রমুখ।

















