ডেস্ক রিপোর্ট ৮ নভেম্বর ২০২৫ , ১:৩৬:৫৯ অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারস্থ ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার কর্মপরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক এবং উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মুহা. আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহা. সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি আল মুজাহিদ ও যুব বিভাগের সহকারী সেক্রেটারি হাফেজ আনোয়ারুল ইসলাম।
এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যুব সমাজ ইসলামী আন্দোলনের অন্যতম চালিকাশক্তি। ইসলামী দাওয়াতের কাজে যুবকদের সম্পৃক্ত করতে কার্যক্রম আরও বেগবান করতে হবে। পাশাপাশি নির্বাচনী অঙ্গনে ইসলামের পক্ষে দৃঢ় ভূমিকা রাখতে হবে।”
সবশেষে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে বৈঠকের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

















