সাতক্ষীরা

নতুন প্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা : এ্যড আকবর আলী

  ডেস্ক রিপোর্ট ২২ অক্টোবর ২০২৫ , ১:৪৭:৩৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এড আরিফুর রহমান আলো, এ্যড শাহাজাহান জাহাঙ্গীর, এ্যড এস কে সরকার, এ্যড শেখ আব্দুল করিম, এ্যড ইকবাল হাসান, এ্যড বাহারুল ইসলাম, এ্যড রেজাউল করিম রকি, এবং এ্যড এস এম ফয়সাল আহমেদ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে এল এল এম পাশ করার ক্রেস লাভ করেছেন। তাদের এই সফলতায় অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আজ দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে আয়োজিত অনুষ্ঠানে ফোরামের আহ্বায়ক এড্ মোঃ আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ্ব এ্যড নুরুল আমিনের পরিচালনায় ক্রেস প্রদান ও অভিনন্দন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যড আবু সাইদ রাজা, এ্যড সরদার সাইফ, এ্যড তোহা কামাল উদদীন হিরা, এ্যড মিজানুর রহমান বাপ্পি, এ্যড জি এম ফিরোজ আহমেদ, এ্যড সিরাজুল ইসলাম, এ্যড সুনিল কুমার ঘোস, এ্যড লুতফুন্নেসা রুবি, এ্যড মাকফুর রহমান, এ্যড রফিকুল ইসলাম খোকন, এ্যড আবু জাফর, এ্যড সালাউদ্দিন, এ্যড রেজাউল ইসলাম, এ্যড খোরশেদ আলম ডালিম এবং এ্যড সোহরাব হোসেন বাবলু।

এড্ মোঃ আকবর আলী তার বক্তব্যে বলেন, “আইনজীবী সমাজের উন্নয়ন ও কল্যাণ আমাদের অঙ্গীকার। নতুন প্রাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা একসঙ্গে কাজ করে বার সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে, সঞ্চয় ও কল্যাণ তহবিলের কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পরিশেষে, হাইকোর্টে যারা সাতক্ষীরা বার থেকে প্র্যাকটিস করছেন তাদের জন্য আইনজীবী সমিতির ভোটার, সঞ্চয় তহবিল এবং কল্যাণ তহবিলের বিষয় নিয়ে আগামী রবিবার সমিতির সভাপতির সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর