সাতক্ষীরা

ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া, ছাত্রছাত্রীরা পেলেন জীবন রক্ষা শিক্ষার হাতেখড়ি

  ডেস্ক রিপোর্ট ২৪ নভেম্বর ২০২৫ , ৪:৫৯:৩১ অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ভয়াবহ দুর্ঘটনা প্রতিরোধ ও দুর্যোগকালীন প্রস্তুতির জন্য ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কার্যক্রমের আয়োজন করে সাতক্ষীরা সরকারি কলেজ।
প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, ২১ বিএনসিসি ব্যাটেলিয়নের প্লাটুন কমান্ডার ও সেকেন্ড লেফটেন্যান্ট মোঃ ছানোয়ার হোসেন, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোঃ রাশেদ হোসেন এবং অন্যান্য শিক্ষক ও প্রশিক্ষকবৃন্দ।
ট্রেনিং ও মহড়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের শেখানো হয় কীভাবে বাড়িতে বা আশেপাশের এলাকায় আগুন লাগলে তা দ্রæত এবং নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিজেদের ও অন্যদের রক্ষা করার কার্যকর কৌশল প্রদর্শন করা হয়।
ছাত্রছাত্রীরা হাতে কলমে অংশ নিয়ে শিখেছে অগ্নি নির্বাপন, নিরাপদ উদ্বারন, ও দুর্যোগকালীন সঠিক আচরণ। মহড়া শেষে প্রশিক্ষকরা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানেন এবং আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

আরও খবর