সাতক্ষীরা

বিসিডিএস সাতক্ষীরা জেলা শাখার সভা ও সংবর্ধনা

  মেহেদী হাসান কাজল ২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:০৩:০৬ অনলাইন সংস্করণ

বাংলাদেশ কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগস সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার ২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় জেলা ও উপজেলা কমিটির যৌথ সভা ও এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা বিসিডিএস ভবন সম্মেলন কক্ষে জেলা সভাপতি আলহাজ্ব দীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা ঔষধ পরিদর্শক মো.বাশারাফ হোসেন, ঔষধ প্রশাসন, সাতক্ষীরা।

জেলা ও উপজেলা বিসিডিএস এর পক্ষ হতে প্রধান অতিথিকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বক্তারা ঔষধ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম অসীম ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপজেলা পর্যায়ের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর