ডেস্ক রিপোর্ট ২৯ নভেম্বর ২০২৫ , ৪:০৩:৫৯ অনলাইন সংস্করণ
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সাতক্ষীরায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুদ বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সাহেব আলী, জেলা ওলামা দলের সদস্য সচিব সাইফুল্লাহ আল কাফি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মদ পাড়, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম প্রমূখ।

















