সাতক্ষীরা

অসুস্থ ফিরোজা খাতুনকে দেখতে গেলেন অ্যাড. আকবর আলী

  ডেস্ক রিপোর্ট ২ ডিসেম্বর ২০২৫ , ৩:১১:৪০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও সাতক্ষীরা আদালতের এজিপি, উদীয়মান নেতা অ্যাডভোকেট জি.এম. ফিরোজ আহমেদের অসুস্থ মাতা ফিরোজা খাতুনকে দেখতে তার বাসভবনে যান জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী।

রোববার দুপুরে তিনি ব্যক্তিগতভাবে গিয়ে ফিরোজা খাতুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট ইবাদুল হক, অ্যাডভোকেট অলিউল্লাহসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

সবশেষে উপস্থিত নেতৃবৃন্দ ফিরোজা খাতুনের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

আরও খবর