সাতক্ষীরা

কোরিয়া মুসলিম কমিউনিটি এর উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচি

  ঝাউডাঙ্গা প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ৪:০১:২৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে কোরিয়া মুসলিম কমিউনিটি এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে ঝাউডাঙ্গা আলহেরা মডেল একাডেমীর অডিটোরিয়ামে এই শীতবস্ত্র ( চাদর ও কম্বল ) উপহার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবীদ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি শরীফ মোস্তাফিজ বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

আরও খবর