মোঃ আব্দুল্লাহ, আগরদাঁড়ী প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ৫:০৭:০৭ অনলাইন সংস্করণ
আগরদাঁড়ী পশ্চিম পাড়া ফুটবল মাঠে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে অনুষ্ঠিত হয়েছে শহীদ ওসমান হাদী স্মৃতি ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আগরদাঁড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে আগরদাঁড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা। তিনি জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন কীভাবে দেশের জন্য এবং সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো শহীদ ওসমান হাদীকে ভুলবে না।”
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, ইউনিয়ন ভারপ্রাপ্ত আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলু, উপজেলা টিম সদস্য জাহিদুল বাশার ও শাহিনুর রহমান, শিবির নেতা ইব্রাহিম খলিল, ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। টুর্নামেন্টটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

















