ডেস্ক রিপোর্ট ১০ জানুয়ারি ২০২৬ , ৫:০৯:০৩ অনলাইন সংস্করণ
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোসলেম একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিতামাতা সভা, পিঠা উৎসব, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একাডেমি প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক, চেয়ারম্যান, মোসলেম একাডেমি এবং সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর মাওলানা জাহিদুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি খোশেদ আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোসলেম একাডেমির প্রশাসক খোরশেদ আলম। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন একাডেমির অধ্যক্ষ মেহেদী হাসান। এ সময় সহকারী শিক্ষক ইমাম হুসাইনসহ একাডেমির শিক্ষক ও কর্মচারীরা অনুষ্ঠান সফল করতে দায়িত্ব পালন করেন।

















