নিজস্ব প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ২:৫০:৫০ অনলাইন সংস্করণ
জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের নিউমার্ট চত্বর থেকে তুফান কোম্পানি মোড় সংলগ্ন সড়কে পথচারী ও দোকানদারদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীরের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, বিডিপির সদস্য সচিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক, শহর আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলমসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও ভারসাম্য নিশ্চিত হবে। তারা দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও বলেন, গণভোটের মাধ্যমে গৃহীত প্রস্তাব বাস্তবায়ন হলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে। একইসঙ্গে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনমত তুলে ধরার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।

















