সাতক্ষীরা

ঢাকায় রক্তদান নেটওয়ার্কে জীবন বাঁচাচ্ছেন সাতক্ষীরার রাশেদ

  আবু রায়হান ৯ এপ্রিল ২০২৬ , ৪:০১:৫২ অনলাইন সংস্করণ

ঢাকা শহরে অবস্থানরত সাতক্ষীরার মানুষের জন্য মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন তালা উপজেলার কৃতি সন্তান রাশেদ প্রধান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন, যা ইতোমধ্যে অনেকের প্রশংসা কুড়িয়েছে।

রাশেদ প্রধান পেশাগত জীবনে ন্যাশনাল এজেন্সি আউটসোর্সিং লিমিটেডের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি নিজ গ্রামে ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। সেখান থেকেই সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এবং সমাজের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পান।

বর্তমানে তিনি পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা-এর একজন সদস্য এবং তালা উপজেলা সমিতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ঢাকায় অবস্থানরত সাতক্ষীরার মানুষের জন্য তিনি বিশেষভাবে একটি রক্তদানের নেটওয়ার্ক গড়ে তুলেছেন, যা জরুরি মুহূর্তে রোগীদের জন্য দ্রুত রক্তের ব্যবস্থা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতোমধ্যে তার এই উদ্যোগের মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

রাশেদ প্রধান বলেন, তিনি সবসময় সাতক্ষীরার মানুষের পাশে থাকতে চান এবং মানবিক সেবামূলক কাজকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

ঢাকায় অবস্থানকালে কারও রক্তের প্রয়োজন হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এই নম্বরে: ০১৮৫৯৭৮২০৪৩।

মানবিক এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে এবং অন্যদেরও এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করছে।

আরও খবর