ডেস্ক রিপোর্ট ২৬ এপ্রিল ২০২৬ , ৩:২২:৩১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। সভাটি সঞ্চালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহা পরিদর্শক মো. শাহিনুর রহমান।
এতে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইয়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দীন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অপু হালদার, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক গাজী সুজায়েত আলী, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, শ্রম পরিদর্শক জুবায়ের এহসান এবং শিশু একাডেমির লাইব্রেরিয়ান রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, জেলার ইটভাটাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে শিশুশ্রম রোধে ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি কলকারখানায় শিশু নিয়োগ বন্ধে অভিভাবকদের সচেতন করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে শিশুদের পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং দেবহাটা উপজেলায় কর্মরত শিশুদের সুশীলনের সহায়তায় পুনর্বাসনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় শিশুশ্রম নির্মূলে সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পুনর্বাসন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

















