ডেস্ক রিপোর্ট ২৯ এপ্রিল ২০২৬ , ৩:০৯:১২ অনলাইন সংস্করণ
“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শোভাযাত্রা।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র।
আলোচনা সভায় বক্তারা বলেন, শব্দ দূষণ বর্তমানে একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এ থেকে উত্তরণে সকল শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি।
এসময় বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি, সদর হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. দীপন কুমার বিশ্বাস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন, ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এম এ জায়েদ বিন গফুর, ট্রাফিক সার্জেন্ট সবুজ মোল্যা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবুসহ আরও অনেকে।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিআরটিএ’র প্রতিনিধি এবং বাস-ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।
বক্তারা শব্দ দূষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং একটি সুস্থ, শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

















