সাতক্ষীরা

সাংবাদিক মাজহারুল ইসলামের অসুস্থ্য মাকে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ

  ডেস্ক রিপোর্ট ২ জুন ২০২৫ , ৫:২৭:৩৪ অনলাইন সংস্করণ

দৈনিক সুপ্রভাত পত্রিকার সহ-সম্পাদক মাজহারুল ইসলামের অসুস্থ্য মায়ের শারীরিক খোঁজখবর নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলেন সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। ২ জুন (সোমবার) বিকালে সামেকে উপস্থিত হয়ে মাজহারুলের অসুস্থ্য মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক মীর আবু বকর, কার্যকরী সদস্য শাহজাহান আলী মিটন, প্রচার সম্পাদক মোঃ আতিকুজ্জামান, কার্যকরী সদস্য মোঃ হাবিবুল্লাহ বাহার, সদস্য মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মাজহারুলের মাতা স্ট্রোকজনিত কারণে অসুস্থ্য হয়ে গুরুতর আহত হয়ে সামেকে চিকিৎসাধীন আছেন। সাংবাদিক মাজহারুল তার মায়ের রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও খবর