ব্রক্ষরাজপুর প্রতিনিধি: ১ মার্চ ২০২৫ , ১:০৬:৫১ অনলাইন সংস্করণ
রমজানকে স্বাগত জানিয়ে ৮নং ধুলিহর ও ৯নং ব্রক্ষরাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) ৪.৪৫ মিনিটে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে ধুলিহর ও ব্রক্ষরাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল হয়। ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন আমীর মাওঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রচার মিডিয়া বিভাগের সভাপতি আনিছুর রহমানের পরিচালনায় র্যালিটি ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাড়ি মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা ইউনিয়ন সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর সবুর, প্রফেসার শহিদুর রহমান, মিডিয়া পরিচালক মাওলানা আনিসুর রহমান, ধুলিহর ইউনিয়নের আমির মাওলানা আব্দুস সালাম, ব্রক্ষরাজপুর ইউনিয়নের আমির মাওলানা জাকির হোসেন, ধুলিহর ইউনিয়নের সেক্রেটারি রবিউল ইসলাম, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আশরাফুজ্জামান খোকন মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ ধুলিহর ও ব্রক্ষরাজপুর ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মী ও সমার্থক বৃন্দ।মিছিল থেকে স্লোগান দেয়া হয় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং অশ্লীলতা পরিহার করুন।আহালান সাহালান মাহে রমজান। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ রাখুন

















