দেবহাটা

স্বামীর সাথে ঝগড়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

  ডেস্ক রিপোর্ট ৬ জুলাই ২০২৫ , ২:০২:১৮ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নাজিরঘের গ্রামে স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে রোকেয়া খুকুমণি (২৫) নামের এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত রোকেয়া খুকুমণির বাবা আব্দুল মান্নান জানান, তার মেয়ের শ্বশুরবাড়ি খুলনার কয়রা উপজেলার খাজরা গ্রামে। সেখানে অবস্থানকালে স্বামীর সাথে ঝগড়া হলে তিনি বাবার বাড়ি নাজিরঘেরে ফিরে আসেন। পরে ৬ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল, যার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, “ঘটনার খবর পেয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্তে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আরও খবর