সাতক্ষীরা

দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে শেখ শফিক উদ দৌলা সাগর

  ডেস্ক রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৫:০২ অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের টেনিস ক্লাব চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, পলাশপোল পূজা উদযাপন কমিটির সভাপতি অসীত কুমার মল্লিক, সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বলাই কুমার ঘোষ ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি এক মহাসামাজিক উৎসব। এ উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার হোক, এটাই সকলের প্রত্যাশা।
খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত সনাতন ধর্মাবলম্বীরা শেখ শফিক উদ দৌলা সাগরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “উৎসবের এ আনন্দঘন মুহূর্তে তার এ সহযোগিতা আমাদের আনন্দকে দ্বিগুণ করেছে।”
স্থানীয়দের মতে, সমাজের প্রতিটি স্তরে সম্প্রীতি, সহমর্মিতা ও সহঅবস্থানের যে বার্তা দুর্গাপূজা দেয়Í শেখ শফিক উদ দৌলা সাগরের এ উদ্যোগ তাতে যুক্ত করেছে নতুন মাত্রা।

আরও খবর