আশাশুনি প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৪:৩৯ অনলাইন সংস্করণ
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিল থানাঘাটা গ্রামে “কাজের বিনিময়ে অর্থ” কর্মসূচীর মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাঁধ মেরামত এবং বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু।
মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীউলা ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য আবু হাসান, সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ পারভিন, মুসলিম এইড এর এসএম মনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াস ইঞ্জিনিয়ার মোঃ শামিম হোসেন, মোঃ মুজাহিদুল ইসলাম ও কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রদীপ মহন্ত প্রমুখ।

















