ডেস্ক রিপোর্ট ১৭ মার্চ ২০২৬ , ৫:৫৫:২৪ অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক হৃদয় বার্তা। পত্রিকাটির উদ্যোগে ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পত্রিকার সম্পাদক জিএম মোশাররফ হোসেন এর নির্দেশনায় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয় নিজ হাতে উপকারভোগীদের বাসায় ঈদ উপহার তুলে দেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, লাচ্ছা, নুডলস, দুধ ও ঈদের প্রয়োজনীয় অন্যান্য খাদ্যসামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয় এবং সহযোগী সম্পাদক পুষ্পিতা খাতুন রিমি।
পত্রিকার সম্পাদক জি.এম মোশাররফ হোসেন বলেন, “সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলে সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহসান হাবীব ও হাবিবুর রহমান জুয়েল, যারা পুরো আয়োজনকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উদ্যোক্তারা জানান, সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।

















