সাতক্ষীরা

আইনশৃঙ্খলা কমিটির সভা, জলদস্যু দমন থেকে যানজট নিরসনে নানা সিদ্ধান্ত

  ডেস্ক রিপোর্ট ১০ মে ২০২৬ , ৩:১১:৫৪ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. তোফাজ্জেল হোসেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

সভায় সুন্দরবনে জলদস্যু দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শহরের যানজট নিরসনে বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর, ট্রাক স্ট্যান্ড স্থাপন, চিংড়িতে জেলি পুশ বন্ধে অভিযান জোরদার, জলাবদ্ধতা নিরসন এবং কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও খবর