সাতক্ষীরা

বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত, জলবায়ু সুরক্ষায় সমন্বিত পদক্ষেপের আহ্বান

  ডেস্ক রিপোর্ট ৯ জুলাই ২০২৬ , ৫:৩৫:২১ অনলাইন সংস্করণ

“জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাওসার মোঃ আব্দুল ওয়াহেদ, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে প্লাস্টিক বর্জন ও ব্যাপক হারে বৃক্ষরোপণের ওপর তারা জোর দেন।

আলোচনা সভাশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

আরও খবর