সাতক্ষীরা

অধ্যাপক মোজাম্মেল হোসেনের চিকিৎসার খোজখবর নেন জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ

  প্রেস বিজ্ঞপ্তি ১০ নভেম্বর ২০২৪ , ৩:৪০:৪৪ অনলাইন সংস্করণ

জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন চোখের অপারেশন জনিত কারনে অসুস্থ্য হয়ে পুরাতন সাতক্ষীরাস্থ নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছেন। জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ চিকিৎসার খোজখবর নিতে তার বাড়ীতে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমান, সহ সভাপতি আব্দুর রব ওয়ার্ছী, সাধারণ সম্পাদক ম. জামান, কার্যনির্বাহী সদস্য মোসফিকুর রহমান মিল্টন, সদর উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান, সহ সভাপতি অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মোঃ খাইরুল বাসার, মোঃ ইকবাল হোসেন প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ তার চিকিৎসার খোজখবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

আরও খবর