সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য নাজিন হাসানকে ক্রেস্ট প্রদান ও অভিনন্দন

  ডেস্ক রিপোর্ট ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৮:০৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নাজিন হাসানকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ক্রেস প্রদান করেন এবং তাঁকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি শেখ আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট মোঃ আকবর আলী, সদস্য সচিব এডভোকেট নূরুল আমীন, সহ-আয়োজক ও সদস্য এডভোকেট শহীদ হাসান, এডভোকেট এবিএম সেলিম, এডভোকেট শাহরিয়ার হাসীব, এডভোকেট জিএম ফিরোজ আহমেদ, এডভোকেট সরদার সাইফ, এডভোকেট ওয়ালিউল্লাহ, এডভোকেট এবাদুল হক, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট সোহেল, এডভোকেট মাকফুর রহমান, এডভোকেট ত্বোহা কামাল উদ্দীন হিরা, এডভোকেট শফিকুল আজম এবং এডভোকেট সোহরাব হোসেন বাবলু, এডভোকেট সালাউদ্দিন।
ফোরামের পক্ষ থেকে নাজিন হাসানকে ক্রেস প্রদান করে তাঁর শিক্ষাগত ও পেশাগত সফলতা উদযাপন করা হয়। উপস্থিত আইনজীবীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

আরও খবর